ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫৮৯ বার পড়া হয়েছে

ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন নাটকে অভিনয় করবেন রোনালদো। শুধু তাই নয়, নাটকে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, নতুন এই ধারাবাহিক নাটকের নাম Day 1s। এটি যুক্তরাজ্যের ফুটবল জগতকে ঘিরে নির্মিত একটি কল্পকাহিনি, যেখানে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের জীবন ও পেশাগত নানা দিক তুলে ধরা হবে।

ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি হোমল্যান্ড এবং বিলিয়নস নামের টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

নাটকটির ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন। এটি নির্মাণ করছেন বিখ্যাত পরিচালক ম্যাথু ভন, যিনি কিংসম্যান চলচ্চিত্রের জন্য পরিচিত। রোনালদো ও ম্যাথু ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওসের এটি প্রথম টেলিভিশন সিরিজ।

এই সিরিজে রোনালদোর সঙ্গে আরো থাকছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।

এ ছাড়া ব্রিটিশ র‌্যাপার ডেভ ও নবাগত অভিনেত্রী কার্লোটা বানাটও অভিনয় করবেন। এরই মধ্যে লন্ডনে নাটকটির শুটিং শুরু হয়েছে।
দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, এখনো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নাটকটির সম্প্রচার স্বত্ব কিনেনি। তবে বড় বড় স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ নিয়ে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এর সঙ্গে ফুটবল ও বিনোদন জগতের একাধিক তারকা যুক্ত।

২০২৬ বিশ্বকাপ চলাকালীনই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, সেটিই তার শেষ বিশ্বকাপ। শোনা যাচ্ছে, পর্তুগালের জার্সিতে বিদায়ের দিনক্ষণও নাকি ঠিক করে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখতে পারেন রোনালদো। তবে আল নাসরের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন। ফুটবলীয় কর্মব্যস্ততা কমে গেলে বিনোদন অঙ্গনে নিজের উপস্থিতি আরো বাড়াতে পারেন রোনালদো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

আপডেট সময় ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬