ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন ডেঙ্গু ঠেকাতে বোয়ালী ইউনিয়নে ঘরে ঘরে সচেতনতার বার্তা ১৭ বছর একই চেয়ারে আবদুল মান্নান, স্ত্রীসহ পরিবারের নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড় ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ খাস জমি দখলের অভিযোগে নীলফামারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত রাজনৈতিক বিরোধে ছাতকে ছাত্রলীগ নেতার ভাই নিখোঁজ, চার মাসেও সন্ধান মেলেনি সুলাইমানের

ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাস্থ (ঢাকা-খুলনা) এক্সপ্রেসওয়ে মহাসড়কের ওপর জনৈক পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তার এবং অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ফরিদপুর জেলা পুলিশ।

উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে জনমনে চরম উদ্বেগের সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিষয়ে ভাঙ্গা থানায় অস্ত্র আইনের ১৯(এ) এবং পেনাল কোডের ৩০৭/৫০৬ ধারায় একটি মামলা (মামলা নং-০৬, তারিখ: ১০/০৯/২০২৬ খ্রি.) রুজু করে ফরিদপুর জেলা পুলিশ দ্রুত তদন্ত ও অভিযানে নামে।

এ সংক্রান্তে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

তিনি জানান, র‍্যাব-১, ঢাকার সহযোগিতায় ফরিদপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করে এবং ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করে।

পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল অপরাধে ব্যবহৃত একটি .২২ বোর রিভলবার উদ্ধার করে। উক্ত মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণসহ মামলার মূল রহস্য উদ্‌ঘাটন ও সুষ্ঠু তদন্তের নিমিত্তে মামলাটির তদন্ত চলমান রয়েছে।

এ সময় ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর; রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর এবং আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬