ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন ডেঙ্গু ঠেকাতে বোয়ালী ইউনিয়নে ঘরে ঘরে সচেতনতার বার্তা ১৭ বছর একই চেয়ারে আবদুল মান্নান, স্ত্রীসহ পরিবারের নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড় ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ খাস জমি দখলের অভিযোগে নীলফামারীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত রাজনৈতিক বিরোধে ছাতকে ছাত্রলীগ নেতার ভাই নিখোঁজ, চার মাসেও সন্ধান মেলেনি সুলাইমানের

ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জের ডেঙ্গু মশার বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এতে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। ঢাক-ঢোল বাজিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে বাড়ির আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অপ্রয়োজনীয়ভাবে পানি জমিয়ে না রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
জনসচেতনতামূলক এ কার্যক্রমে শিবগঞ্জ পৌরসভার বাতেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম

আপডেট সময় ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬