ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন ডেঙ্গু ঠেকাতে বোয়ালী ইউনিয়নে ঘরে ঘরে সচেতনতার বার্তা

পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

রংপুরের পীরগঞ্জে বাসস্ট্যান্ড সরকারের নির্ধারিত স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধনের পর এর প্রতিবাদে দোকান মালিক, মোটর শ্রমিকসহ সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাসস্ট্যান্ডের মোটর শ্রমিকের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জুয়েল, আশরাফুল প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওভারব্রিজের পাশে বাসস্ট্যান্ড পরিচালিত হওয়ায় স্থানটি যাত্রী ও সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে অসংখ্য দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে যাত্রীদের যাতায়াত, অপেক্ষা ও রাতের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান স্থানটি গুরুত্বপূর্ণ।

তারা বলেন, সরকারের নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড স্থানান্তর করা হলে যাত্রীদের নানা ধরনের দুর্ভোগের শিকার হতে হতে পারে। বিশেষ করে বর্তমান বাসস্ট্যান্ড থেকে দূরের স্থানে যাতায়াত করতে হলে যাত্রীদের অতিরিক্ত রিকশা, অটোরিকশা বা অন্যান্য যানবাহন ভাড়া করতে হতে পারে। এতে সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, নির্ধারিত স্থানে বর্তমানে পর্যাপ্ত দোকানপাট, জনসমাগম ও নিরাপত্তাব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে গভীর রাতে যাত্রীদের নগদ অর্থ, মালপত্র ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। সেখানে পর্যাপ্ত পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে ভবিষ্যতে বাসস্ট্যান্ড স্থানান্তরের বিষয়ে তারা বিবেচনা করবেন।

তারা প্রশাসনের প্রতি সরকারের নির্ধারিত স্থানে যাত্রীদের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা, দোকানপাট ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

একই দিনে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার পর পৌরবাসীর ব্যানারে সরকারের নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ডের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড চালু না করে ওভারব্রিজের পাশে পথচারী ও যাত্রীদের সমাগমস্থলে কার্যক্রম পরিচালনা করায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

তারা আরও বলেন, ওভারব্রিজ থেকে দূরে নিরিবিলি ও নিরাপদ স্থানে বাসস্ট্যান্ড পরিচালিত হলে পথচারী ও যাত্রীদের ভোগান্তি কমবে। এ কারণে প্রশাসনের প্রতি সরকারের নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড কার্যকর করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, বাসস্ট্যান্ড স্থানান্তর হলে অতিরিক্ত ভাড়া, যাত্রীদের দুর্ভোগ ও নিরাপত্তাজনিত বিষয়গুলো মানববন্ধনে বক্তারা আশঙ্কা হিসেবে তুলে ধরেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য

পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

আপডেট সময় ০৭:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬