ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন পীরগঞ্জে ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ, মেঝে-বারান্দায় চিকিৎসাসেবা বদলগাছীতে ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল মিয়ানমারের সঙ্গে ড্র শেষে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ মলির ডেস্কেই আটকে রাজউকের ফাইল, অভিযোগের কেন্দ্রে দুই কর্মচারী স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৬০৮ বার পড়া হয়েছে

৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে ম্যাচের শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। নাটকীয় এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশর। এমনকি ফিফার কাছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও জমা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লিখিত অভিযোগে ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগে বলা হয়, মিশরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে, সম্ভাব্য একটি পেনাল্টির আবেদন উপেক্ষা করা হয়েছে এবং এসব সিদ্ধান্ত দলের বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মিশর।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফও। বাতিল হওয়া গোলের স্কোরার মোস্তফা জিকো রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে প্রধান কোচ হোসাম হাসান দাবি করেন, রেফারি ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ব্যবসায়িক স্বার্থে ফিফা আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে চায়।

মিশরের অভিযোগে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি সেগুলোর স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তাদের দাবি, আর্জেন্টিনার জয়ে রেফারি ও তার কর্মকর্তারা নির্ণায়ক ভূমিকা পালন করেছেন।

বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে এর আগেও বিভিন্ন বিতর্ক দেখা গেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ফুটবল মহলে আলোচনা-সমালোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটে মিশরের এই আনুষ্ঠানিক অভিযোগ নতুন করে রেফারিংয়ের মান ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

তবে উল্লেখ্য, মিশরের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর

আপডেট সময় ০১:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬