ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

আদানি গ্রুপ কিনে নিচ্ছে এনডিটিভি

ভারতের প্রভাবশালী বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি কিনে নিচ্ছে মহামারির সময় দেশটির পুঁজিবাজারে অভাবনীয় ভালো করা আদানি গ্রুপ। মঙ্গলবার আদানি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে এনডিটিভির শেয়ারের ২৯.১৮ শতাংশ শেয়ার কিনেছে আদানি গ্রুপের সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে। ওই শেয়ারের মোট মূল্য ৪৯৩ কোটি টাকা।

গ্রুপের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১১৪ কোটি টাকায় তারা ভিসিপিএল (বিশ্ব প্রধান কমার্শিয়াল লিমিটেড) কিনে নিয়েছে। এই ভিসিপিএল আবার এএমএলএনের অধীনে। আদানি গ্রুপের এএমজি মিডিয়া নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে ভিসিপিএলের হাতে থাকা সব শেয়ার তারা কিনেছে। আর ভিসিপিএলের হাতেই রয়েছে এনডিটিভির শেয়ারের একটি বড় অংশ। ফলে কিছুটা বাঁকা পথে আদানি গ্রুপের হাতেই যাচ্ছে জনপ্রিয় এই টিভি চ্যানেলের মালিকানার বড় অংশ।

এনডিটিভি অবশ্য বলছে, সংস্থার শেয়ার বিক্রির যে খবর রটেছে তা ভিত্তিহীন। এনডিটিভির সহযোগী প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সংস্থার কোনও শেয়ার বিক্রি হচ্ছে না। মালিকানায় কোনো বদল হচ্ছে না। কোম্পানির ৬০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে রাধিকা ও প্রণয়ের হাতে। তা তাদের হাতেই থাকবে। কেন হঠাৎ কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে গেল তা নিয়ে কোনো ধারণা নেই এনডিটিভির।

রিলায়েন্স গ্রুপের মতো মিডিয়া ব্যবসায় নামার চেষ্টা করছে আদানি গ্রুপও। সোমবার খবর ছড়ায় যে দিল্লির একটি টিভি চ্য়ানেলের বেশিরভাগ শেয়ার কিনছে আদানি গ্রুপ। এর ভিত্তিতে এনডিটিভির শেয়ারের দাম মঙ্গলবার লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ

আদানি গ্রুপ কিনে নিচ্ছে এনডিটিভি

আপডেট সময় ০১:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২