ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন

ফুটবল মাঠে গোল করার দক্ষতার জন্য পরিচিত হ্যারি কেইন এবার আলোচনায় উঠে এলেন গলফের কারণে। ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতা ছিল তার কাছে ‘পরাবাস্তব’।

শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কেইন জানান, প্রায় দেড় বছর আগে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি গলফ খেলেছিলেন।

কেইন বলেন, ‘আমি সত্যি বলতে বেশ ভালোই খেলেছিলাম। পাম বিচে থাকাকালীন প্রেসিডেন্ট আমাকে গলফ খেলতে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশের প্রেসিডেন্ট যখন ডাকেন, তখন সেটা নিঃসন্দেহে বিশেষ একটি অভিজ্ঞতা।’

৩২ বছর বয়সী এই স্ট্রাইকার জানান, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও গলফ খেলা তার কাছে ছিল একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতা। তিনি বলেন,‘তার সঙ্গে দেখা করা এবং গলফ খেলা ছিল পরাবাস্তব অনুভূতি। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। আমি আশা করি, তার বয়সে পৌঁছে আমিও এত ভালো খেলতে পারব। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।’

এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কেইনের প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি লিখেছিলেন, ‘ইংল্যান্ডের হ্যারি কেইন একজন দুর্দান্ত খেলোয়াড়।’

পরদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি কেইনের সঙ্গে গলফও খেলেছেন। ট্রাম্প বলেন, ‘কেইন একজন অসাধারণ ফুটবলার। আমি তার সঙ্গে গলফ খেলেছি। সে খুব ভালো গলফার এবং মানুষ হিসেবেও দারুণ।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছেন কেইন। মাঠের লড়াইয়ের আগে ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন

আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬