ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব

দুনীর্তি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইবরাহিম মিয়ার আদালতে হাজির করা হলে এ আদেশ দেয়া হয়।

দুদক জানিয়েছে, ৬৫টি ব্যাংক একাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসার দাবি দুদকের।

এর আগে গত ২০ ডিসেম্বর বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সাবেক সচিব ইসমাইল হোসেন। এসময় তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে বিমানবন্দর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইসমাইল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব

আপডেট সময় ০৪:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪