ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলমকে রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়। সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে তিনি একাধিক সরকার প্রধানের উপপ্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্ব পালন করেন। তবে বিগত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার হন সরকারের অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা। তিনি মতিঝিল আইডিয়াল কলেজ, নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

আপডেট সময় ০৮:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪