ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা

দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকার বাজে রেকর্ড

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে নাজেহাল অবস্থা শ্রীলংকা ক্রিকেট দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৪২ রানের লজ্জার রেকর্ড গড়েছে শ্রীলংকা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে লংকানদের এটাই দলীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যান্ডিতে ৭১ রানে অলআউট হয়েছিল স্বাগতিক শ্রীলংকা।

দক্ষিণ আফ্রিকার ডারবানে গতকাল বুধবার শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাট করতে নেমে আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারার গতির মুখে পড়ে ১৯১ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক টিম্বা বাভুমা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন কেষভ মহারাজ।

জবাবে ব্যাটিংয়ে নেমে মার্কু জেনসেনের গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানেই অলআউট হয় শ্রীলংকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকার বাজে রেকর্ড

আপডেট সময় ০৬:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪