ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিগার সুলতানার স্থলাভিষিক্ত হলেন নাহিদা

নাহিদা আক্তারকে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিবির কর্মকর্তারা ক্রিকবাজকে এর সত্যতা নিশ্চিত করেছেন। নিগার সুলতানার স্থলাভিষিক্ত হলেন নাহিদা, আর দলের সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারিকে।

এর আগে নিগার সুলতানার জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নাহিদাই। এশিয়ান গেমসের পর নিজের খেলার ওপর আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যে নিগার সুলতানা টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম ক্রিকবাজকে বলেন, আমরা নির্বাচক প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে আলোচনা করে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

রফিকুল জানান, নাহিদাকে দায়িত্ব দেওয়ার এখনই উপযুক্ত সময়। ২০২২ সালে নিগার সুলতানা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর থেকেই নাহিদা দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রফিকুল আরও বলেন, নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন। এখন আমাদের মনে হয়েছে, তাকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সঠিক সময় এসেছে।

নিগার সুলতানা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন। নিগারের এই সিদ্ধান্তে বিসিবি কিছুটা অবাকই হয়েছে। তবে শোনা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে বোর্ডের পক্ষ থেকে পাওয়া আচরণে এই উইকেটরক্ষক-ব্যাটার কিছুটা হতাশ ছিলেন।

বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট হলো থাইল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফি। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এই টুর্নামেন্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি

নিগার সুলতানার স্থলাভিষিক্ত হলেন নাহিদা

আপডেট সময় ০৫:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬