ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করলেন চিফ হুইপ কমলনগরে পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ-শাড়ি বিতরণ হুইপ নিজানের নিগার সুলতানার স্থলাভিষিক্ত হলেন নাহিদা চান্দিনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক লালমনিরহাটের আদিতমারীতে কুমড়ীরহাট-গোড়ল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন কুমিল্লার লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ইশরাকের অস্ত্র প্রদর্শন ‘ত্রাসের রাজত্বের ইঙ্গিত’: জামায়াত

ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত অংশে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহসভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, ‘সভাপতি ও আমরা সবাই বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি। কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাঁকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাসও দিয়েছেন।’

দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে রওনা হন ইনফান্তিনো। ভুটানে দুদিন থাকবেন তিনি। ২০ তারিখ ফেরার পথেও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ওই সময় অবশ্য বাফুফে কর্মকর্তারা জাপানে এএফসির বিশেষ কংগ্রেসে থাকবেন।

সাবেক ফিফা সভাপতি হুয়াও হ্যাভেল্যাঞ্জ ১৯৮১ সালে ঢাকায় পাইওনিয়ার ফুটবলের উদ্বোধন করেন। আরেক সাবেক সভাপতি সেপ ব্লাটার ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন করতে এসেছিলেন। ২০১২ সালে তিনি আবারও ঢাকায় এসেছিলেন। বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ২০১৭ সালে এক দিনের সফরে এসেছিলেন। নয় বছর পর যাত্রাবিরতিতে কিছু সময় ঢাকায় কাটালেন তিনি।

ফিফা সভাপতি বাংলাদেশে ঘণ্টা দেড়েক অবস্থান করবেন, তা গতকাল বিকেল পর্যন্ত নিশ্চিত ছিল না। রাতে বিষয়টি নিশ্চিত হলেও বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হয়নি। ইনফান্তিনো চলে যাওয়ার সময় সংবাদমাধ্যমে ছবি ও ভিডিও সরবরাহ করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ব্যর্থতা ও ফুটবলারদের নাইট ক্লাব-সংক্রান্ত ঘটনার পর জাতীয় দল কমিটির সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সভার বিষয়েও সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ফেডারেশন। অথচ নারায়ণগঞ্জে একটি একাডেমি পরিদর্শনে সাংবাদিকদের একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেতাগীতে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করলেন চিফ হুইপ

ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

আপডেট সময় ০৪:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬