ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করলেন চিফ হুইপ কমলনগরে পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ-শাড়ি বিতরণ হুইপ নিজানের নিগার সুলতানার স্থলাভিষিক্ত হলেন নাহিদা চান্দিনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক লালমনিরহাটের আদিতমারীতে কুমড়ীরহাট-গোড়ল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন কুমিল্লার লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ইশরাকের অস্ত্র প্রদর্শন ‘ত্রাসের রাজত্বের ইঙ্গিত’: জামায়াত

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক ড্রাইভারের বাঁ চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আবেদন মঞ্জুর করে আদেশ দেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী গ্রেফতার দেখানোর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওইদিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এসময় বাদীর শরীরের বিভিন্ন স্থান, বাঁ চোখ ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেতাগীতে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করলেন চিফ হুইপ

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে

আপডেট সময় ০৪:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬