ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি সরকার’: শফিকুর রহমান জ্বালানি সংকটের কারণ জানাতে তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ একাধিক অভিযোগ, সাময়িক বরখাস্ত প্রত্যাহার, তবুও বিমানে বহাল জহিরুল ইসলাম পিএসজি ও রিয়ালের বিপক্ষে প্রস্তুত বার্সেলোনা: ওলমো দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: আরাঘচি জুলাই সনদবিহীন চলা মানে ফিটনেসবিহীন গাড়িতে ওঠা’: হাসনাত গোলখরা কাটিয়ে দিয়াজের দুর্দান্ত হ্যাটট্রিক সাভার ডিবির এসআই মতিউর ও এএসআই মেহেদীর বিরুদ্ধে ৩৮ লাখ টাকা ঘুষের অভিযোগ বেতাগীতে ‘জুলাই স্মৃতি পৌর পাঠাগার’ উদ্বোধন করলেন চিফ হুইপ

গোলখরা কাটিয়ে দিয়াজের দুর্দান্ত হ্যাটট্রিক

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

ফিরেই হ্যাটট্রিক, সঙ্গে একটি অ্যাসিস্ট। অথচ এর আগের কয়েক সপ্তাহ ধরে গোলের দেখা পাচ্ছিলেন না লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান ফরোয়ার্ডের সেই গোলখরা কাটল আরবি লাইপজিগের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে। দিয়াজের এমন প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে দুই সপ্তাহের বিশ্রাম।

লাইপজিগের বিপক্ষে ম্যাচে তিনটি গোল করেছেন দিয়াজ। পাশাপাশি আলেক্সান্ডার পাভলোভিচের গোলেও অবদান রেখেছেন তিনি। অথচ এই ম্যাচের আগে পর্যন্ত বেশ ভুগছিলেন দিয়াজ। ভালো অবস্থান থেকে সুযোগ নষ্ট করা কিংবা অফসাইডের কারণে গোল বাতিল হওয়ায় হতাশা বাড়ছিল তাঁর। বুন্দেসলিগায় প্রথম চার ম্যাচে ৩.১ প্রত্যাশিত গোলের বিপরীতে তাঁর গোল ছিল মাত্র একটি।

লাইপজিগের বিপক্ষে অবশ্য শুরু থেকেই ছন্দে ছিলেন দিয়াজ। ম্যাচের ১২ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন তিনি। এরপর পাভলোভিচের গোলের আক্রমণেও ভূমিকা রাখেন। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই কলম্বিয়ান।

দিয়াজের এমন প্রত্যাবর্তনের ব্যাখ্যা দিয়েছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল। তাঁর মতে, আন্তর্জাতিক বিরতিতে পাওয়া বিশ্রামই দিয়াজকে সতেজ করে তুলেছে। এবার্ল বলেন, ‘বিশ্রাম তাঁর উপকার করেছে। দুই সপ্তাহের বিরতি তাঁকে সাহায্য করেছে।’

বায়ার্ন ও কলম্বিয়ার জাতীয় দল মিলে আন্তর্জাতিক বিরতিতে দিয়াজকে দুই সপ্তাহের বিশেষ ছুটি দিয়েছিল। সেই বিরতি শেষে ফিরে এখন তাঁকে আরও সতেজ ও প্রস্তুত মনে হচ্ছে। কোচ ভিনসেন্ট কোম্পানিও এর আগে দিয়াজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি সরকার’: শফিকুর রহমান

গোলখরা কাটিয়ে দিয়াজের দুর্দান্ত হ্যাটট্রিক

আপডেট সময় ০৫:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬