ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রাকিবের বিরুদ্ধে ২ কোটি ৮৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার ২০ জোনে বিশেষ তদারকি কমিটি গাজীপুরে আরডিআরএস বাংলাদেশের আরও দুটি নতুন শাখার উদ্বোধন রাড্ডা হাসপাতাল ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম ‘আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি সরকার’: শফিকুর রহমান জ্বালানি সংকটের কারণ জানাতে তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ একাধিক অভিযোগ, সাময়িক বরখাস্ত প্রত্যাহার, তবুও বিমানে বহাল জহিরুল ইসলাম পিএসজি ও রিয়ালের বিপক্ষে প্রস্তুত বার্সেলোনা: ওলমো দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: আরাঘচি

পিএসজি ও রিয়ালের বিপক্ষে প্রস্তুত বার্সেলোনা: ওলমো

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

গোলখরা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন দানি ওলমো। তাঁর দল বার্সেলোনাও আছে দুর্দান্ত ছন্দে। রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে টানা নবম জয়ের পর এবার প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় কাতালানরা। গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত বলে জানিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার ওলমো।

শনিবার রাতে লা লিগার ম্যাচে এসতাদিও লা কার্তুহায় বেতিসকে হারায় বার্সেলোনা। পাঁচটি গোল করেন পাঁচজন ভিন্ন খেলোয়াড়। তাঁদের একজন ওলমো। সাম্প্রতিক সময়ে গোল পাচ্ছিলেন না এই স্প্যানিশ তারকা। বেতিসের বিপক্ষে গোল করে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। এই জয়ে লিগে নিজেদের শীর্ষস্থানও আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল।

গোল পাওয়ার পর ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন ওলমো। বার্সেলোনার ওয়েবসাইটে তিনি বলেন, ‘আবার গোল করতে ও সতীর্থদের গোলে সহায়তা করতে পেরে আমি খুব খুশি। দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। বেশ কিছুদিন গোল পাইনি, তবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। আমি শুধু চেয়েছিলাম দল জিতুক, আর আমরা তিন পয়েন্ট পেয়েছি।’

সামনে বার্সেলোনার কঠিন পরীক্ষা। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে তারা। এরপর আগামী রোববার লা লিগার প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে কাতালানরা।

আসন্ন দুই ম্যাচ নিয়ে ওলমো বলেন, ‘আমরা সবাই সামনের সপ্তাহের জন্য প্রস্তুত ও রোমাঞ্চিত। চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন এবং আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলব। আমরা অনুপ্রাণিত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রাকিবের বিরুদ্ধে ২ কোটি ৮৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

পিএসজি ও রিয়ালের বিপক্ষে প্রস্তুত বার্সেলোনা: ওলমো

আপডেট সময় ০৬:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬