রোববার (১৮ অক্টোবর) গাজীপুর জেলায় আরডিআরএস বাংলাদেশ (এনজিও)-এর আরও দুটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
এর মধ্যে একটি গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারের চৌধুরী টাওয়ারে ‘মনিপুর শাখা’ এবং অন্যটি শ্রীপুর উপজেলার জৈনা বাজারের নগর হাওলার শাপলা ভিলায় ‘জৈনা বাজার শাখা’।
উভয় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের ঢাকা ও সিলেট বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মো. আব্দুল হক।
নতুন শাখা দুটির উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশের গাজীপুরের ‘উদয়ন’ কর্মসূচির আরএম মো. আকতারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের আরএম মো. আব্দুল আলীম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুরের হিসাব কর্মকর্তা ধনঞ্জয় চন্দ্র বর্মন, সিনিয়র অ্যাডমিন ও এমআইএস কর্মকর্তা মো. আহাদুল ইসলাম, মাওনা এলাকার ‘উন্নতি’ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মাহবুবা শারমিন, গাজীপুর সদর শাখার মো. মইনুল ইসলাম, ‘উদয়ন’ কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. নুরুন্নবী এবং জৈনা বাজার শাখার মাইক্রোফাইন্যান্স কর্মকর্তা মো. ফজলুল করিম।
অন্যদিকে, মনিপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. জুনায়েদুল ইসলাম ও মাইক্রোফাইন্যান্স কর্মকর্তা মো. আলমাস আলী।
মনিপুর শাখার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক, ব্যুরো বাংলাদেশ ও ডিএসকের মনিপুর বাজার শাখার ব্যবস্থাপকেরা।
এ ছাড়া অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রিন্ট ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শাখা দুটির মাধ্যমে মোট চারজনকে ঋণ দেওয়া হয়। মনিপুর বাজার শাখা থেকে আমেনা খাতুনকে ৯০ হাজার টাকা এবং বিলকিস আক্তারকে ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। অন্যদিকে, জৈনা বাজার শাখা থেকে মোসাম্মৎ ফাতেমা আক্তারকে ৫০ হাজার টাকা এবং মোসাম্মৎ মাসুদা আক্তারকে ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।
সবশেষে শাখা দুটির উন্নতি, সফলতা ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে আরডিআরএস বাংলাদেশের আরও দুটি নতুন শাখার উদ্বোধন
-
কবির আকন্দ-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৭:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- ৫১৫ বার পড়া হয়েছে
Tag :
আরডিআরএস
জনপ্রিয় সংবাদ

























