সংবাদ শিরোনাম ::
বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

নিশ্চিত জেতা ম্যাচ হেরে যে ব্যাখ্যা দিলেন সোহান

কীভাবে নিশ্চিত জেতা ম্যাচ হারা যায় গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে সেটাই দেখাল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শেষ ১৯ বলে যেখানে ১৩ রান করলেই জয় নিশ্চিত; হাতে ৬ উইকেট। সেখানে কিনা জয় তুলতে পারেনি রংপুর। কোনো রকমে স্কোরবোর্ডে সমতা টেনে ম্যাচ নিয়ে গেছে সুপার ওভারে।

সেখানে প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকসকে ১৩ রানের টার্গেট দিলেও শেষ পর্যন্ত ১ বল আগে ম্যাচ হারে নুরুল হাসান সোহানের দল। এমন হারকে অত্যন্ত হতাশাজলক বলে অভিহিত করেছেন সোহান। ম্যাচ শেষে টুর্নামেন্টে দারুণ শুরুর সুযোগ হাতছাড়া করার আক্ষেপ ঝড়েছে তার কণ্ঠে।

এদিন গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। পরে সুপার ওভারে হারে রংপুর।

শেষ ৩ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল ৫ উইকেট। এমন সমীকরণ মেলাতে না পেরে আক্ষেপ করে অধিনায়ক সোহান বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল। এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম।’

ম্যাচে দারুণ বোলিং করলেও সুপার ওভারে দলের হারের কারণ হয়েছে জ্যাক চ্যাপেল। তবে এটিকে কারণ হিসেবে দায়ী করছেন না সোহান। তার মতে, ‘সে (জ্যাক চ্যাপেল) সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয় সে আমাদেরকে ছন্দটা ধরিয়ে দিয়েছিল। প্রথম দশ ওভারের পর আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। আমার মনে হয় রান আউট দুইটির কারণে আমাদের ম্যাচ হারতে হয়েছে।’

গায়ানার উইকেটের আচরণ নিয়ে সোহান বলেন, ‘উইকেটটা একটু ট্রিকি ছিল। তাই ব্যাটসম্যানদের উইকেটের দিকে ফোকাস করার প্রয়োজন ছিল। বল মাঝে-মাঝে নিচু হয়ে আসছিল। কিন্তু ব্যাটে খুব ভালোভাবে আসছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট নয়, এটি প্রচারণার দলিল

নিশ্চিত জেতা ম্যাচ হেরে যে ব্যাখ্যা দিলেন সোহান

আপডেট সময় ১২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪