ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মোবাইল ফোনে পরিচয়, ডেকে তরুণীকে গণধর্ষণ

বাগেরহাটের মোংলায় এক তরুণীকে ধরে এনে গণধর্ষণের মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার সকালে মোংলার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

এদিন সকালে নির্যাতিত ওই তরুণীর বোন বাদী হয়ে মোংলা থানায় ধর্ষণ মামলা করেন। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের মনিরুল ফকিরের ছেলে রুমান ফকির (২৫), ওলি শেখের ছেলে রানা শেখ (২৪), তায়জিদ খানের ছেলে মো. সুমন (২৯), বাশার মোছাল্লীর ছেলে মিজানুর মোছাল্লী (২৮), মৃত আব্দুর রশিদের ছেলে মো. জামাল (৪৫), মো. লুৎফরের ছেলে মো. আওয়াল (৩৫) ও চিলা ইউনিয়নের হলদিবুনিয়া পঙ্গুর মোড় এলাকার মৃত চানমিয়া শেখের ছেলে রাসেল শেখ (২২)।

মামলা সূত্রে জানা যায়, ১০-১২ দিন আগে গণধর্ষণের শিকার ওই তরুণীর (২২) সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের রুমান ফকির ও রানা শেখের পরিচয় হয়। একপর্যায়ে গেল সোমবার তারা ওই তরুণীর সঙ্গে মোংলা সরকারি কলেজের সামনে দেখা করেন। পরে ওই তরুণীকে রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে সুন্দরবন ইউনিয়নের উত্তর বাঁশতলা গ্রামের একটি মৎস্য ঘেরে ঢুকিয়ে চোখ ও মুখ বেঁধে জোরপূর্বক তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করে। ওই তরুণী অচেতন হয়ে পড়লে রাত ৩টায় পার্শ্ববর্তী চাঁদপাই ইউনিয়নের মৌখালী ব্রিজের রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় আসামিরা।

পরে এই পথ দিয়ে যাওয়া হুমায়ুন নামে এক মোটরসাইকেল চালক ওই তরুণীর চোখ ও মুখের বাঁধন খুলে দিলে কিছুক্ষণ পরে সে সুস্থ হয়। পরে ওই তরুণী তার বোনকে ফোন দেয় এবং মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিত ওই তরুণীর বোনের করা মামলায় ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মোবাইল ফোনে পরিচয়, ডেকে তরুণীকে গণধর্ষণ

আপডেট সময় ১১:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪