ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

নিয়ম মেনে ছাদ কৃষিতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ছাদ কৃষি করলে খাদ্যের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে। ছাদ কৃষি পরিবেশগত উন্নয়নেও ভূমিকা রাখবে। এটা করতে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। নিয়ম মেনে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। তাহলেই ছাদ কৃষি নিরাপদ হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান নগর ভবনে ‘নিরাপদ ছাদ কৃষি’ বিষয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, প্রতিটি উন্নয়নের সঙ্গে কিছু বিপরীত প্রতিক্রিয়া থাকে। উন্নয়নকে টেকসই করতে হলে সেই প্রতিক্রিয়াগুলো সঠিকভাবে দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে হবে। আমাদের দেশে একসময় যানজট ছিল না কারণ তখন দেশে গাড়ির সংখ্যা অনেক কম ছিল।

দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এর ফলে যানজটও বেড়েছে। সঠিক ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এটি ব্যবস্থাপনা করতে হবে। তেমনি ছাদ বাগান ও ছাদ কৃষির সঙ্গেও যুক্ত চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হবে।

ছাদ কৃষি চমৎকার উদ্যোগ। আমি এটি সমর্থন করি এবং ছাদ কৃষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে স্থানীয় সরকার মন্ত্রী এবং ডিএনসিসি মেয়র  অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

নিয়ম মেনে ছাদ কৃষিতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

আপডেট সময় ০৭:৪০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২