ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বায়ুদূষণের শীর্ষে চীনের তিন শহর, সঙ্গে ঢাকাও

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ চীনের তিনটি শহরের বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এই তালিকায় শীর্ষে অবস্থান করছে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। আর ঢাকার অবস্থান চার নম্বরে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, দূষণ তালিকার শীর্ষে থাকা উহানের স্কোর ২৯৪ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের আরেক শহর চংকিং। এই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে। ২২৬ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর।

আর চতুর্থ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই শহরের দূষণ স্কোর ২২৩ অর্থাৎ এখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

বায়ুদূষণের শীর্ষে চীনের তিন শহর, সঙ্গে ঢাকাও

আপডেট সময় ০২:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫