ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

তিন যুবককে বিবস্ত্র করে বিদ্যুতের শক

তিন যুবককে অপহরণ করে চেয়ারের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে তাদের গোপনাঙ্গে দেওয়া হয়েছিল বিদ্যুতের শক। টাকা আদায়ের জন্য এমন অমানুষিক অত্যাচারের ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকে। এ ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

কর্নাটকের কালাবুরাগি জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিগৃহীত তিন যুবক গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত। সেই সূত্রেই গত ৪ মে তাদের সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্তরা।

একটি ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ির পরীক্ষা করতে হবে বলে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর অপহরণ করে তাদের নিয়ে যাওয়া হয় একটি পরিত্যক্ত এলাকায়। সেখানেই চলে অত্যাচার।

অভিযোগ সূত্রে জানা গেছে, একটি ঘরে তিন জনকে চেয়ারে বসিয়ে হাত এবং পা বেঁধে দেন অভিযুক্তরা। তাদের জামাকাপড় খুলে নেওয়া হয়। প্রথমে লাঠি দিয়ে চলে বেধড়ক মারধর। এর পর বিদ্যুতের তারের মাধ্যমে তিন জনের গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দেখে তৎপর হয়ে ওঠে পুলিশ। ঘটনার পরের দিন নিগৃহীত যুবকরা থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার পত্রিকা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

তিন যুবককে বিবস্ত্র করে বিদ্যুতের শক

আপডেট সময় ০৭:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪