সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন রাজবাড়ীর কালুখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কালিহাতীতে যুবদলের আনন্দ মিছিল ‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন

আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার

রাজধানীর ভাষানটেক এলাকায় মো. ফজলু হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।শুনানি শেষে আদালত আনিসুলকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি।

এজাহার থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাষানটেক থানার মিরপুর-১৪ নম্বর এলাকায় মো. ফজলু অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণে ফজলু গুলিবিদ্ধ হন।গুলি তার কোমড়ের একপাশ দিয়ে ঢুকে অপর পাশে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় নিহতের ভাই সবুজ গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের নামে মামলা দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী

আনিসুল হক আরেক মামলায় গ্রেফতার

আপডেট সময় ০৬:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫