ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ি ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।

পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫