ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি জনগণের আস্থা ফেরাতে চান আইনমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে ভুল তথ্যে সমালোচনার মুখে শাকিব মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন ‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল ময়মনসিংহে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

ডিসেম্বর মাস সামনে রেখে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থেকে নেত্রকোনার সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতার পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইটের মাধ্যমে নজর রাখা হচ্ছে।

আজ শনিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘ডিসেম্বর মাস সামনে রেখে আমাদের দেশে কিছু নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এটার জন্য সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের অনুপ্রবেশ হতে পারে। এটার আলোকে আমরা নেত্রকোনার সীমান্ত এলাকায় নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছি।’

গত বুধবার (১১ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট থানায় পুলিশের করা একটি মামলায় জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন। সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন। এত দিন পর তিনি কীভাবে এলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

বিষয়টিকে ইঙ্গিত করে বিজিবি কর্মকর্তা তৌহিদুল বারী বলেন, ‘সম্প্রতি সিলেটে একটা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আমাদের পুরো বর্ডার গার্ড বাংলাদেশকে বলা হয়েছে, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ হবে না। একই সঙ্গে মাদক, অস্ত্র, গোলাবারুদ চোরাচালানে জিরো টলারেন্স করা। দেশে যেকোনো নাশকতা ঠেকানোর জন্য অবৈধ অনুপ্রবেশ হতে দেওয়া হবে না।’

ব্রিফিংয়ে জানানো হয়, ৩১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৯২ কিলোমিটার সীমান্ত রয়েছে। পাহাড়ি নদী ছাড়া সীমান্তের সমতল অংশ কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি অধিনায়ক তৌহিদুল বারী বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা জোরদার করেছিল।

নেত্রকোনার সীমান্তেও এ ধরনের তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর নজরদারি, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে এ সীমান্ত দিয়ে বিএসএফ কাউকে পুশ ইন করতে পারেনি।

মানব পাচার প্রতিরোধে নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরে তৌহিদুল বারী জানান, গত এক বছরে ৩১ বিজিবি এলাকায় তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার নয়জন পুরুষ ও দুজন নারীকে উদ্ধার করা হয়েছে।

ব্রিফিংয়ে বিজিবির অভিযানে জব্দ করা মাদকের পরিসংখ্যান তুলে ধরেন তৌহিদুল বারী। তিনি বলেন, গত এক বছরে সীমান্ত এলাকা থেকে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি কর্মকর্তা তৌহিদুল বারী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

আপডেট সময় ০৮:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬