ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি জনগণের আস্থা ফেরাতে চান আইনমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে ভুল তথ্যে সমালোচনার মুখে শাকিব মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন ‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল ময়মনসিংহে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার মুন্সিগঞ্জের যুবক মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি এনামুল হকসহ আওয়ামী লীগের কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন।

এ ছাড়া তিনি বাগমারাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চালাচ্ছিলেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬