ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

চট্টগ্রামে অভিনব কৌশলে সোনা পাচারের সময় ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা সোনা দুটি কালো রঙের চাকতির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল। চাকতি দুটি দেখতে অনেকটা গাড়ির গিয়ারের মতো। বাইরে থেকে দেখে সেগুলোর ভেতরে সোনা থাকার বিষয়টি বোঝার উপায় ছিল না।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন সুধীর কুমার ধরকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার সুধীর কুমার ধর একজন সোনা চোরাকারবারি। তিনি চট্টগ্রামের হাজারী গলি থেকে সোনাগুলো ঢাকার তাঁতীবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আকবর শাহ থানার ওসি নাজের হোসাইন। এ সময় এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল।

এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আকবর শাহ থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

আপডেট সময় ০৪:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬