ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের দলীয় পদ থেকে বহিষ্কৃত নেতা এমদাদ হোসেন আখন্দ (বাঁয়ে) ও সাইমুল ইসলাম আখন্দ

কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয়েছেন দুই নেতা। তাঁরা হলেন দুই ভাই এমদাদ হোসেন আখন্দ ও সাইমুল ইসলাম আখন্দ।

এমদাদ হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি এবং সাইমুল ইসলাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠিতে ওই দুই নেতার বহিষ্কারের কথা জানানো হয়। তবে গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ওই সংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এমদাদ হোসেন। এ সময় সেখানে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনাকে সংগঠনবিরোধী কার্যক্রম উল্লেখ করে তাঁকে বহিষ্কার করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় তাঁদের সমর্থকদের সঙ্গে জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এদিকে, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ আলমগীরের সই করা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে একই স্থানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান সাইমুল ইসলাম। এ কারণে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও আয়োজকদের সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ আসনে বিএনপির সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

আপডেট সময় ০৩:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬