ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেহেতু তারা অভিজ্ঞতাসম্পন্ন।

তিনি বলেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অঞ্চলভেদে রাজধানীতে ২০টি কমিটি করা হয়েছে। বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।

শাহে আলম বলেন, কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতাল ছাড়াও বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।

তিনি জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেট সময় ০৮:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬