ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন ২০২৪ সালে দেশটিতে যেতে না পারা কর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ দাবি নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ কর্মপ্রত্যাশী।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় প্রবেশের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে বৈধ ভিসা ও বহির্গমন ছাড়পত্র থাকা সত্ত্বেও ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। তাঁদের মধ্যে কয়েকশ কর্মী পরবর্তী সময়ে মালয়েশিয়ায় যেতে পারলেও এখনো হাজারো কর্মী অপেক্ষায় রয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।

সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়া দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। ডিসেম্বরের আগে কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে ১১২ জন পুরুষ কর্মী পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

আপডেট সময় ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬