স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটি ব্লকে হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) পরানো এবং একটিতে বেলুনিং করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তাঁর এ চিকিৎসা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান।
ডা. রাব্বী জানান, গতকাল এনজিওগ্রামের পর মন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে রিং পরানো এবং একটিতে বেলুনিং করা হয়েছে। তিনি আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। তাঁর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক 


















