ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

রাজবাড়ীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (১৪৩২ বঙ্গাব্দ) উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে নতুন বছরকে বরণে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান।রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। রঙ-বেরঙের সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। নববর্ষ উপলক্ষে রেলওয়ে শহীদ খুশি রেল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ মেলা। আয়োজকরা জানান, এই মেলা স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া আজাদী ময়দানে বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের জন্য খেলাধুলা, পিঠা-পুলি, হস্তশিল্প ও বৈশাখী পণ্যের দোকান নিয়ে জমে উঠেছে বৈশাখী মেলা।
নতুন বছরকে কেন্দ্র করে রাজবাড়ী শহরজুড়ে বিরাজ করে প্রাণচঞ্চল ও আনন্দঘন পরিবেশ। সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব আয়োজনে অংশ নিয়ে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। একসঙ্গে উদযাপন করেন বাঙালির প্রাণের এই উৎসব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

রাজবাড়ীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২

আপডেট সময় ০৮:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫