ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি

সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি, বন্ধ স্কুল
প্রবল বৃষ্টির কারণে সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এছাড়া, আকস্মিক বন্যার আগাম সতর্কতাও জারি করা হয়েছে দেশটিতে।

মঙ্গলবার দুবাইভিত্তিক সংবামাধ্যম গালফ নিউজ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রাজধানী রিয়াদ, জেদ্দা ও আরও কয়েকটি শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়ার এই বিপর্যয়ের ফলে মঙ্গলবার রিয়াদ, কাসিম, হাফর আল বাতিন ও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে।

বিভিন্ন রাজ্যে (বিশেষত উত্তর তাবুক অঞ্চলে) ভারী বৃষ্টিপাতের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কার ব্যাপারে জারি করা হয় এই সতর্কতা।

মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। মদিনা, মক্কা, তাবুক এবং বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ধূলিঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয় এনসিএম। এতে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (২০ মার্চ) পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি

আপডেট সময় ১২:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪