ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

একদিনে তিনবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোররাত ৩টার দিকে দেশটিতে এ কম্পন অনুভূত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে এতে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ভোররাত ২টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১০৫ কিলোমিটার।

এর আগে গত মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার আগেও জানুয়ারিতে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

অপরদিকে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক ঘণ্টার মধ্যে পাকিস্তানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে কোয়েটা ও এর আশপাশে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ৫ দশমিক ৪ মাত্রার এ কম্পন পাকিস্তান-আফগানিস্তান এবং পাকিস্তান-ইরান সীমান্তেও অনুভূত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর কিছুক্ষণ পর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। ৪ দশমিক ৫ মাত্রার এ কম্পন অনুভূত হয় ভোর ৬টা ২৪ মিনিটে। তবে এসব ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

একদিনে তিনবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আপডেট সময় ১২:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪