ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

গাজায় স্থল হামলা শুরু করতে প্রস্তুত ইসরায়েল

হামাসের নজিরবিহীন আক্রমণের জবাবে এবার গাজায় স্থল হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গাজার সীমান্তের কাছে প্রায় তিন লাখ সেনা জড়ো করেছে তারা।

এক ভিডিওত বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস বলেছেন, আমরা গাজা উপত্যকার কাছে আমাদের কামান বাহিনী, সাঁজোয়া সেনা, আমাদের আর্টিলারি কর্পস এবং রিজার্ভের সেনা পাঠিয়েছি। এই যুদ্ধের পর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো সামরিক সক্ষমতা হামাসের থাকবে না তা আমরা নিশ্চিত করবো।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, হামাস একটা পরিবর্তন চেয়েছিল, সেটি তারা পাবে। গাজায় যা ছিল তা আর থাকবে না। আমরা আক্রমণ শুরু করেছি আকাশপথে, পরে স্থলপথেও আসবো আমরা। দ্বিতীয় দিন থেকেই আমরা এলাকাটি নিয়ন্ত্রণ করছি আর আমরা আক্রমণে আছি, এখন শুধু এর তীব্রতা বাড়বে।

এর আগে ইওয়াভ গ্যালান্ত গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। গাজায় বাইরে থেকে কোনো খাবার, পানি ও জ্বালানি প্রবেশ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।

জাতিসংঘ বলছে, গাজা থেকে এক লাখ ২০ হাজারেরও বেশি নাগরিক ঘরছাড়া হয়েছেন। অনেকে স্কুলগুলোতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।

টানা ৩৮ বছর গাজা দখল করে রাখার পর ২০০৫ সালে সেখান থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ভূখণ্ডটি অবরুদ্ধ করে রেখেছে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

গাজায় স্থল হামলা শুরু করতে প্রস্তুত ইসরায়েল

আপডেট সময় ০৩:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩