ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৭৫ হাজার টাকা জরিমানা রেলে এস এ কর্পোরেশনের লঙ্কাকাণ্ড, আড়ালে মাদক পাচার প্রকাশ্যে নিয়োগ বাণিজ্য রাজবাড়ী প্রধান ডাকঘরে কোটি টাকা আত্মসাৎ, ৭ কর্মচারী কারাগারে, ৬ জন পলাতক নওগাঁয় ছিনতাইয়ের ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার, আটক ৩ শিবগঞ্জে বিচারকের স্বাক্ষর জালিয়াতি, ৭ দিনের কারাদণ্ড কুলাউড়ায় ট্রাক থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মাছ ও নগদ টাকা ছিনতাই করল ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই, ভিডিও দেখে গ্রেপ্তার ৪ জাতিসংঘ মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর ১১১ সদস্য প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি তথ্য সরবরাহে গড়িমসি, অতিরিক্ত ফি দাবির অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১২ জন বাসযাত্রী।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসিনা বেগম (৪২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন, পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮)। চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫)। বাকিদের পরিচয় জানা যায়নি

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটি কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল । এ সময় ওই ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এতে তিনজন নিহত ও প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৭৫ হাজার টাকা জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় ১০:২৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩