ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আজ থেকে শনিবার পর্যন্ত গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এইচএসসির সম্পূরক পরীক্ষার বিষয়ে আজ প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি কালিহাতীতে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামী ও বন্ধুর বিরুদ্ধে, আটক ১ রাজস্ব লুটের নায়ক ঢাকা কাস্টমসের দুর্নীতির বরপুত্র সাকিব! প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় দায়িত্ব হারালেন মসিউর রহমান শ্রমিক বিক্ষোভ ঘিরে সাভারের শিল্পাঞ্চলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৭৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আইনের ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে বলে জানা গেছে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়েছে।

অভিযানে আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশের ক্ষতি হয়। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে

আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৭৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬