ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিগ ব্যাশে অভিষেক হচ্ছে মুস্তাফিজের, তাঁকে নিয়ে উচ্ছ্বসিত মেলবোর্ন রেনেগেডস সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বোটমস ফাঁড়ির ভেতর নিজের পিস্তল দিয়ে মা’থায় গুলি, এসআইয়ের আ’ত্মহত্যা নাগরপুরে শিক্ষিকা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ একই শিক্ষার্থীর বিরুদ্ধে মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আইক্যাপের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা পুরোনো গবেষণার মাঠ ফেরতের দাবিতে আবারও চীন মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মোকাম এলাকার একটি পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। তিনি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাঁর বাড়ি ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান বুড়িচংয়ের কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে খোঁজ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।

এদিকে, আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানিয়েছেন ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম।

তিনি জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। বুধবার সকালে মোকাম এলাকার একটি পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে ভারতীয় এই মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাঁর মৃত্যুর পেছনে দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগ ব্যাশে অভিষেক হচ্ছে মুস্তাফিজের, তাঁকে নিয়ে উচ্ছ্বসিত মেলবোর্ন রেনেগেডস

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬