ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আজ থেকে শনিবার পর্যন্ত গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এইচএসসির সম্পূরক পরীক্ষার বিষয়ে আজ প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি কালিহাতীতে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামী ও বন্ধুর বিরুদ্ধে, আটক ১ রাজস্ব লুটের নায়ক ঢাকা কাস্টমসের দুর্নীতির বরপুত্র সাকিব! প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় দায়িত্ব হারালেন মসিউর রহমান শ্রমিক বিক্ষোভ ঘিরে সাভারের শিল্পাঞ্চলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নওগাঁয় ছিনতাইয়ের ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার, আটক ৩

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন ও মুন্নাসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা সদরের এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে দুর্বৃত্তরা টাকাগুলো ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একই রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে।

পুলিশের দ্রুত অভিযানে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১৩ হাজার টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে

নওগাঁয় ছিনতাইয়ের ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার, আটক ৩

আপডেট সময় ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬