ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুকনদের ভোটে চট্টগ্রাম জামায়াতের নেতৃত্বে পুরোনো মুখ জন্মদিনে বিরাট কোহলির ১০ অনন্য রেকর্ড, যা ভাঙা কঠিন পাহাড়তলী, সিডিএ মার্কেট-অলংকারসহ বিভিন্ন গার্মেন্টসে বেতন অনিয়ম ডিপিডিসির এমডি পদে পছন্দের ব্যক্তি বসানোর তোড়জোড় রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ ও ইসরায়েল ইস্যু: ভ্যান্স চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, ৩ মাসে ৫৮ কোটি টাকা আদায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত পুলিশ সদস্য মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার পরিচালক রাজিয়া সুলতানার ঘুষ বাণিজ্যের নানা কৌশল অপরাধ দমনে লালপুর পুলিশের রাতদিন অভিযান, প্রশংসায় ওসি শফিকুল

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ডাম্প ট্রাকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায়। তাদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।

স্টেশন মাস্টার বলেন, মঙ্গলবার রাত ১০টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় আমরা জানতে পারিনি।

তিনি আরও বলেন, ওই ট্রাকটিতে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুকনদের ভোটে চট্টগ্রাম জামায়াতের নেতৃত্বে পুরোনো মুখ

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

আপডেট সময় ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫