ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঋণের ৫ কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিল শ্রীলঙ্কা

সংকটাপন্ন শ্রীলংকাকে রিজার্ভ থেকে দেওয়া  ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন) ঋণের ৫ কোটি ডলার (৫০ মিলিয়ন) পরিশোধ করছে। গেল ১৭ আগস্ট দেশটি প্রথম কিস্তি পরিশোধ করছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা প্রথম কিস্তি পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। পুরো ঋণ এ বছর পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।”

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলংকাকে ২০২১ সালের সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ।  এক বছরমেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গেল বছরের সেপ্টেম্বরে। এরপর ৩ মাস করে দু’দফা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। সে সুদ নিয়মিত পরিশোধ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঋণের ৫ কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিল শ্রীলঙ্কা

আপডেট সময় ১২:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩