ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ ভারতে মুক্তি পেয়েছে শুক্রবার (২ জুন)। কৌশিক গাঙ্গুলির নির্মাণে এর গল্পে উঠে এসেছে প্রাক্তন ও বর্তমান সম্পর্কের টানাপোড়েন।

জানা গেছে, মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি।

টলিউডের বক্স অফিস এক টুইটে জানায়, অনেক সময় আমরা কোনো সিনেমা থেকে কিছু প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর চলতি বছর ‘অর্ধাঙ্গিনী’।

সূত্র হতে আরো জানা গেছে, ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এখনও সিনেমাটি কম সংখ্যক হল পেয়েছে। কিন্তু এ পর্যন্ত সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।

২০১৯ সালে ‘অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হলেও নির্মাণ কাজ শেষে দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। বর্তমানে সিনেমাটির প্রচারণায় অংশ নিতে কলকাতায় রয়েছেন জয়া আহসান। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলিসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

আপডেট সময় ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩