ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাক্ষাৎকার নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’র আয়োজকরা। আর তাতে ক্ষুব্ধ হয়ে পুরো অনুষ্ঠান বয়কট করেন গণমাধ্যমকর্মীরা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’র ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে।

আয়োজিত অনুষ্ঠানে দেখা যায়, গতকাল রাজধানীর বসুন্ধরার একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে রাতে আসেন শাকিব খান।

এ সময় সংবাদকর্মীরা তার দিকে ছুটে যান। ঠিক সে সময় অনুষ্ঠান আয়োজক ও নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে তারা আরও ক্ষুদ্ধ হয়ে যান। সহযোগিতা না করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে তারা। এ সময় বেশ ক’জন সংবাদকর্মীর ওপর তারা চড়াও হন। পরে বাধ্য হয়েই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় উপস্থিত সংবাদকর্মীরা।

যখন তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করছিল, ঠিক সে সময় আয়োজকের একজন মালা খন্দকার ছুটে আসেন। পুরো ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করলেও ততক্ষণে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসে সংবাদকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা

আপডেট সময় ০৬:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩