ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

সুপার টুয়েলভ খেলতে জিম্বাবুয়ের প্রয়োজন ১৩৩ রান

জিতলেই সুপার টুয়েলভ, এমন সমীকরণ মাথায় নিয়ে শুক্রবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নেমেছে স্কটল্যান্ড-জিম্বাবুয়ে। টেন্ডাই চাতারা- সিকান্দার রাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায়নি স্কটিশরা। 

হোবার্টের বেলেরিভ ওভালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। কিন্তু রিচি বেরিংটনের সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেননি স্কটিশ ব্যাটাররা। বাঁচা-মরার লড়াইয়ে রাজাদের ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে মুন্সে-ম্যাকলয়েডরা।

১৫ রানের বেরিংটনের বিদায়ের পর রানের গতি আরও কমে। শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করেও তেমন সফল হতে পারেননি কালাম ম্যাকলয়েড ও মাইকেল লিস্ক। ৬ উইকেটে ১৩২ রানে থামে স্কটিশদের ইনিংস।

জিম্বাবুয়ের হয়ে আজ সেরা বোলিং করেছেন চাতারা। ৪ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ১৪, নিয়েছেন দুটি উইকেট। দুই উইকেট পেয়েছেন এনগারাভাও। একটি করে উইকেট গেছে মুজারাবানি ও রাজার ঝুলিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

সুপার টুয়েলভ খেলতে জিম্বাবুয়ের প্রয়োজন ১৩৩ রান

আপডেট সময় ০৬:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২