ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি

৭ দিন ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

আজ শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। বিপিএলের টিকিট নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা।

আসরের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে টিকিট না পাওয়া দর্শকরা বিক্ষোভ করে গেট ভেঙে ফেলেছেন। এই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করতে দেখা যায় পুলিশকে।

এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গেছি প্রথমদিকে। আপনাদের সবার উদ্দেশে একটা কথা বলতে চাই, যেকোনো নতুন সিস্টেমেই একটু ত্রুটি থাকবেই শুরুতে। একটু ধৈর্য ধরবেন। কোন গুজবে কান দেবেন না কেউ। সাতটা দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে।’

‘আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে দুই কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২২-২৫ হাজার। এখানে সবাইকে একুমেডেট করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে সুশঙ্খলভাবে যাবেন। আমরা এরকম বাংলাদেশই চাই।’-যোগ করেন ফারুক।

বিপিএলে নতুনত্ব নিয়ে ফারুক বলেন, ‘খেলা মাঠে গড়াক। আমি চাই যে খেলা ঠিকমতো হোক। যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করেছি নতুন বাংলাদেশে আমরা, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাবো এই বিপিএলের মাধ্যমে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি

৭ দিন ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

আপডেট সময় ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪