ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর বেআইনি হত্যার অভিযোগের তদন্ত শুরু

আফগানিস্তানে ব্রিটিশ সেনা সদস্যদের বেআইনি হত্যাকাণ্ডের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনী ও  দেশের সুনাম রক্ষার জন্য এ তদন্তের প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে।  

২০১০ সালের মাঝামাঝি থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস (কমান্ডো) বাহিনীর পরিচালিত রাতের অভিযানগুলোর ব্যাপারে এই তদন্তে অনুসন্ধান চালানো হবে।

আইন বহির্ভূত হত্যা এবং সেগুলোকে পরবর্তীকালে ধামাচাপা দেওয়া- দুটি অভিযোগই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

লর্ড জাস্টিস হ্যাডন-কেভ বলেছেন, এটি স্পষ্টতই গুরুত্বপূর্ণ যে আইন ভঙ্গ করেছে যে তাকে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং একইভাবে, যারা কোনো দোষ করেননি তাদের মাথার ওপর থেকেও সন্দেহের কালো মেঘ দূর করতে হবে।

আইনি হত্যাকাণ্ডের অভিযোগগুলো তদন্ত করতে এর আগে ২০১৪ সালেও তদন্ত করেছিল রয়্যাল মিলিটারি পুলিশ। কিন্তু কোনো অভিযোগ গঠন ছাড়াই ২০১৯ সালে ওই তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগ সে সময়ে বলেছিল, ৬০০টিরও বেশি কথিত অভিযোগ থাকলেও অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য

আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর বেআইনি হত্যার অভিযোগের তদন্ত শুরু

আপডেট সময় ১২:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩