ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান ম্যাচে সম্ভাব্য একাদশ— কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে ৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী সম্পদের উৎস নিয়ে প্রশ্নে বিআরটিএর উপ-পরিচালক মাহবুব ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের রাজনৈতিক ঐক্যের বার্তা অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ফায়ার ফাইটার কাঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় পিতার আত্মসমর্পণ চরভদ্রাসনে যানজটে অতিষ্ঠ জনগন ফরিদপুরের বিজয়ী এমপি শহিদুল ইসলাম বাবুলের নতুন দৃষ্টান্ত স্থাপন

নেপালে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ৩৩

নেপালের পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং বন্যার পানির তোড়ে অনেক সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে নেপালের পশ্চিমের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, নেপালের উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে ভারী মৌসুমী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওই এলাকায় আটকে পড়া হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নালি প্রদেশে বন্যায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। টানা প্রবল বর্ষণের কারণে পার্বত্য এই অঞ্চলে উদ্ধার তৎপরতা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। দেশটির পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে অন্নপূর্ণা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আমরা মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছি। সুরখেত থেকে লোকজনকে উদ্ধারের জন্য আমরা একটি উড়োজাহাজের ব্যবস্থাও করেছি।

‘তবে দুর্ভাগ্যবশত আবহাওয়ার উন্নতি না ঘটায় আশানুরূপ অগ্রগতি হচ্ছে না।’ বন্যা-ভূমিধসে সবচেয়ে বেশি মানুষ নিখোঁজের খবর এসেছে দেশটির নিম্নাঞ্চলের কালিকট জেলা থেকে। ভারী বর্ষণের সতর্কতার পর এই জেলা থেকে হাজার হাজার মানুষকে গত সপ্তাহে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নেপালের জরুরি সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, কর্নালি প্রদেশের কিছু এলাকায় কর্নালি নদীর পানি (১২ মিটার) ৩৯ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যার পানির তোড়ে কর্নালি নদীর ওপর নির্মিত বেশ কয়েকটি ঝুলন্ত সেতুও ভেসে গেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে ওই অঞ্চলে উড়োজাহাজে করে ত্রাণ সহায়তা পাঠিয়ে দিয়েছে। এদিকে, জাতিসংঘের একাধিক দাতব্য সংস্থা বলেছে, পশ্চিম নেপালের যেসব এলাকা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

নেপাল বর্ষা মৌসুমের শেষের দিকে রয়েছে। দেশটিতে সাধারণত বছরের জুনের দিকে মৌসুমের শুরু এবং শেষ হয় অক্টোবরে। নেপালের ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছরে বৃষ্টি-সম্পর্কিত দুর্যোগে কমপক্ষে ১১০ জনের প্রাণহানি ঘটেছে। সূত্র: বিবিসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ম্যাচে সম্ভাব্য একাদশ— কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে

নেপালে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ৩৩

আপডেট সময় ০২:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২