ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ডিএনসিসির ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহে নিবন্ধন লাগবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যানসার্ভিস) নিবন্ধনের কার্যক্রম গ্রহণ করেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়েছে। এর জন্য সংশ্লিষ্টদের আবেদন করতে বলা হয়েছে।

মফিজুর রহমান বলেন, ডিএনসিসির ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যানসার্ভিস) নিবন্ধনের আবেদনপত্রের মূল কপি ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অফিস চলাকালীন সময়ে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তর থেকে ‘মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এর অনুকূলে ৫ হাজার টাকার পে-অর্ডারের বিনিময়ে সংগ্রহ করা যাবে।

জানা গেছে, গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠানের (ভ্যানসার্ভিস) নিবন্ধন সংক্রান্ত টার্মস অব রেফারেন্সের আলোকে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে। আগ্রহী প্রতিষ্ঠান ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের মধ্যে যেকোনো একটি ওয়ার্ডে নিবন্ধনের জন্য আবেদনপত্র দাখিল করতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ডিএনসিসির ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহে নিবন্ধন লাগবে

আপডেট সময় ১২:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩