ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক কোর্স সম্পন্ন নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগে এজাহার ডোমারে রাস্তা দখলের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের বিরুদ্ধে ঠাকুরগাঁও-১ আসনে ভোট শেষ, চলছে গণনা হরমুজে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের নওগাঁর সাবেক এমপি ছলিম ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাসোয়ারা না দিলে বদলি: ডিসি আমিরুলের বিরুদ্ধে পুলিশের ভেতরেই ক্ষোভ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর আমতলীর গাজীপুরে প্রধান শিক্ষক শাহীন মাহমুদের বিরুদ্ধে ২৬ দফা দুর্নীতির অভিযোগ বঙ্গবন্ধুর সৈনিক হুমায়ুন কবীর এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

হরমুজে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন আটকানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করেছেন।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ড্রোনটির উদ্দেশ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করা।

ড্রোনটি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিপ্লবী গার্ডের নৌবাহিনীর বিশেষজ্ঞরা ধারণা করেছেন, এটি পারস্য উপসাগরীয় কোনো একটি দেশের উপকূল থেকে উড্ডয়ন করেছিল।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল স্বাভাবিক নেই।

ইরান বৃহস্পতিবার আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে তারা অবস্থান জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক কোর্স সম্পন্ন

হরমুজে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

আপডেট সময় ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬