ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শম্ভুর ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, কর নথি জব্দের নির্দেশ পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক কোর্স সম্পন্ন নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগে এজাহার ডোমারে রাস্তা দখলের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের বিরুদ্ধে ঠাকুরগাঁও-১ আসনে ভোট শেষ, চলছে গণনা হরমুজে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের নওগাঁর সাবেক এমপি ছলিম ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাসোয়ারা না দিলে বদলি: ডিসি আমিরুলের বিরুদ্ধে পুলিশের ভেতরেই ক্ষোভ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর আমতলীর গাজীপুরে প্রধান শিক্ষক শাহীন মাহমুদের বিরুদ্ধে ২৬ দফা দুর্নীতির অভিযোগ

নওগাঁর সাবেক এমপি ছলিম ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, শামীমা আক্তার শিরিন তাঁর স্বামীর সহায়তায় পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

আবেদনে আরও বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তার মাধ্যমে তাঁরা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদক বলছে, দুই আসামি তাঁদের ব্যাংক হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করা হলে অনুসন্ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এই কারণে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রাখার আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৭টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শম্ভুর ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, কর নথি জব্দের নির্দেশ

নওগাঁর সাবেক এমপি ছলিম ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬