ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগে এজাহার ডোমারে রাস্তা দখলের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের বিরুদ্ধে ঠাকুরগাঁও-১ আসনে ভোট শেষ, চলছে গণনা হরমুজে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের নওগাঁর সাবেক এমপি ছলিম ও স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাসোয়ারা না দিলে বদলি: ডিসি আমিরুলের বিরুদ্ধে পুলিশের ভেতরেই ক্ষোভ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর আমতলীর গাজীপুরে প্রধান শিক্ষক শাহীন মাহমুদের বিরুদ্ধে ২৬ দফা দুর্নীতির অভিযোগ বঙ্গবন্ধুর সৈনিক হুমায়ুন কবীর এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ৯ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে, কমেছে ৫টির

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ আদেশ দেন।

এদিন ডনের পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম জামিন আবেদনের ওপর শুনানি করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি নামঞ্জুর করেন।

গত ৯ আগস্ট ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। পরে ২৭ আগস্ট তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তিনি জামিন পাননি।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগে এজাহার

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় ০৪:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬